ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় এই তথ্য জানান কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।